উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল শুক্রবার ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করার কথা।বিরোধী দল ফোরাম ফর ডেমোক্রেটিক চেঞ্জের নেতা ও মুসেভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী কিজা বেসিগ সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচনে কারচুপি করা হলে আরব বিশ্বের মতো উগান্ডায়ও গণবিক্ষোভ শুরু হবে। এর প্রতিক্রিয়ায় মুসেভেনি বলেছেন, উগান্ডায় মিসরের মতো গণবিক্ষোভের ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই।গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাতে বিলম্ব হওয়ায় দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।রাজধানী কাম্পালার একটি কেন্দ্রে সকালে ভোট দিতে আসা এক ব্যক্তি জানান, এই নির্বাচন-প্রক্রিয়ায় তাঁর কোনো আস্থা নেই। তিনি নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য তিনি ভোট দিতে এসেছেন।বিরোধী দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কাম্পালার রুবাগা এলাকার বিরোধী দলের সমর্থক এক ব্যক্তি জানান, এই এলাকায় ব্যাপক হারে ভোট কারচুপি হতে পারে।বিরোধী দলের নেতা কিজা বেসিগ দাবি করেছেন, একমাত্র কারচুপির কারণেই তিনি জয় থেকে বঞ্চিত হতে পারেন। গতকাল নির্বাচন শুরু হওয়ার পর রাজধানীর একটি কেন্দ্রে বেসিগের রাজনৈতিক দল ফোরাম ফর ডেমোক্রেটিক চেঞ্জের নির্বাচনী এজেন্ট কানাবি কুরাইশ জানান, রাজধানীর বেশির ভাগ লোকই তাঁদের সমর্থক। এ কথা মুসেভেনিও জানেন।এদিকে গত বুধবার মুসেভেনি জানান, এই নির্বাচনে তিনি বিপুল ব্যবধানে জয়ী হবেন। এএফপি।