উচ্চকক্ষের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের ভোটাররা সে দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনাড আইরিয়ান বিলোপের জন্য সরকারি প্রস্তাব এক গণভোটে প্রত্যাখ্যান করেছেন। তবে পক্ষে-বিপক্ষে ভোটের ব্যবধান কমই ছিল। উচ্চকক্ষ বাতিলের পক্ষে ৪৮ দশমিক ৩ এবং বিপক্ষে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পড়ে। উচ্চকক্ষ সিনাড ৯০ বছরের বেশি সময় ধরে অস্তিত্বমান। তবে বর্তমান ফাইন গেল লেবার জোট সরকারের যুক্তি, এর পরিচালনায় খুব বেশি অর্থ ব্যয় হয়। এটি বন্ধ করে দেওয়া হলে রাষ্ট্রের বছরে দুই কোটি ইউরো বাঁচবে। তবে অনেকে সংস্কার করে হলেও এটি রাখার পক্ষে। তাঁদের যুক্তি, সিনাড সরকারের জবাবদিহি নিশ্চিত করে। বিবিসি।