উড়োজাহাজে বন্দী

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে গত শুক্রবার লুইজিয়ানা থেকে উড়োজাহাজে চেপেছিলেন টম ওয়াগনার (৫১)। এরপর ঘুমিয়ে যান তিনি। ঘুম থেকে জেগে দেখেন, উড়োজাহাজে তিনি একা। অন্ধকারে বসে আছেন। উড়োজাহাজের দরজা-জানালা সব বন্ধ। পরে জানতে পারেন, তখন তিনি আছেন হিউজটনের বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে।
ওয়াগনার বলেন, উড়োজাহাজে জানালার পাশে একটি আসনে বসেছিলেন তিনি। বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে তাঁর অন্য উড়োজাহাজে ওঠার কথা ছিল। কিন্তু ঘুমে থাকায় তাঁর উড়োজাহাজ পরিবর্তন করা হয়নি। উড়োজাহাজের কর্মীরাও তাঁকে জাগিয়ে দেননি। মেক্সিকো উপসাগরে একটি ইঞ্জিনের নৌকার মাঝি ওয়াগনার বলেন, ঘুমানোর সময় নৌকার কোনো ঝাঁকুনি বা শব্দে তাঁর ঘুম ভাঙে না। তাই বিমানটি অবতরণের শব্দেও তাঁর ঘুম ভাঙেনি। তিনি বলেন, ‘এটাই আমার নিয়ম। ছোট কোনো ধাক্কা বা ঝাঁকুনি আমার ঘুম ভাঙাতে পারে না।’ রয়টার্স।