উড়োজাহাজে সাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজে একটি সাপ পাওয়ায় কানটাস এয়ারলাইনস তাদের অস্ট্রেলিয়া থেকে জাপানগামী একটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। গত রোববার রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে এ ঘটনা ঘটে। কানটাস এয়ারলাইনসের এক মুখপাত্র বলেন, উড়োজাহাজটি জাপানের উদ্দেশে ওড়ার অপেক্ষা করছিল। কোনো যাত্রী ওঠার আগেই উড়োজাহাজের এক কর্মী প্রবেশপথে একটি সাপ দেখতে পান। পরে ফ্লাইটটি বাতিল করা হয়। এএফপি।