উড্ডয়নের পরপরই বিস্ফোরিত হলো দ.কোরিয়ার রকেট
মহাশূন্যে পাঠানো দক্ষিণ কোরিয়ার একটি রকেট উড্ডয়নের ১৩৭ সেকেন্ডের মাথায় বিস্ফোরিত হয়েছে। কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য রকেটটি গতকাল বৃহস্পতিবার উেক্ষপণ করা হয়েছিল। এ নিয়ে এক বছরের মাথায় কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের দুটি প্রচেষ্টা ব্যর্থ হলো দক্ষিণ কোরিয়ার। রকেট বিস্ফোরণের এ ঘটনাকে দেশটির মহাকাশ কর্মসূচির ওপর বড় ধরনের আঘাত হিসেবে গণ্য করা হচ্ছে।জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছে এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ দক্ষিণ কোরিয়া। এ চেষ্টার অংশ হিসেবে ২০০৯ সালের আগস্টে স্যাটেলাইটসহ একটি রকেট মহাশূন্যে পাঠায় দেশটি। কিন্তু রকেট থেকে স্যাটেলাইট আলাদা করতে না পারায় সে যাত্রায় ওই প্রচেষ্টা দৃশ্যত ব্যর্থ হয়। এরপর গতকাল একই উদ্দেশ্যে ন্যারো-১ নামের ওই রকেট একটি স্যাটেলাইট-সহযোগে মহাশূন্যে উেক্ষপণ করা হয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার ওপরে ওঠার পর পৃথিবীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন বিয়ং-ম্যান সাংবাদিকদের জানান, ক্যামেরায় হঠাৎ আলোর ঝলকানি দেখেই তাঁরা বুঝতে পেরেছেন, সেটি বিস্ফোরিত হয়েছে। রয়টার্স, এএফপি।