উত্তপ্ত দিল্লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিবাসী গতকাল শুক্রবার অসহনীয় এক উষ্ণ দিন কাটিয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দিল্লিতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়েছে, যা সেখানে তাপপ্রবাহের ক্ষেত্রে রেকর্ড।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ১৯৬৯ সালের পর থেকে ষষ্ঠবারের মতো দিল্লিতে জুলাই মাসে দিল্লির তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছাল।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দিল্লিতে সার্বিকভাবে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও গতকাল পালাম এলাকায় ছিল সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টি হতে পারে।
দিল্লি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এম দুরাইসামি বলেন, এমন তাপপ্রবাহ ১৩ জুলাই পর্যন্ত দিল্লির পাশাপাশি রাজস্থান, উত্তর প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানাতে থাকার আশঙ্কা রয়েছে।