উত্তর আয়ারল্যান্ড শান্তি আলোচনায় সমঝোতা হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর আয়ারল্যান্ড শান্তি-প্রক্রিয়ার পথে অন্তরায় হিসেবে বিবেচিত বড় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা কোনো প্রকার সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। মিছিল, পতাকা ও সম্প্রদায়গত সহিংসতা নিয়ে মতবিরোধ দূর করতে গত রোববার রাতভর বৈঠক করে উত্তর আয়ারল্যান্ডের প্রধান পাঁচটি দল। সাবেক মার্কিন কূটনীতিক রিচার্ড হাস এই আলোচনায় সভাপতিত্ব করেন। তিনি জানিয়েছেন, আলোচনায় চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে এতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে বড় জাতীয়তাবাদী দল সিন ফেইন-এর কাছ থেকে বৃহত্তর সমর্থন পেয়েছে চুক্তিটি। তবে যুক্তরাজ্যপন্থী দল ডিইউপিসহ অন্যরা বলেছে, মিছিল ও জাতীয় পতাকা নিয়ে মতবিরোধ রয়েছে। তার মানে সমঝোতায় পৌঁছানোর আগে আরও অনেক কাজ করতে হবে। বিবিসি।