উত্তর ও দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ও দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের মধ্যে গত শনিবার বৈঠক হয়েছে। ইথিওপিয়ার রাজধানী অদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলনের ফাঁকে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতা আলোচনায় বসেন।সীমান্ত সমস্যা নিয়ে গত এপ্রিলে বিরোধের পর এই প্রথম দুই দেশে শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা হলো। তবে তাঁদের মধ্যে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। জাতিসংঘের বেঁধে দেওয়া সময়ে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ নিষ্পত্তির জন্য এইউর নেতারা আহ্বান জানিয়েছেন। সুদানের কাছ থেকে এক বছর আগে স্বাধীন হয় দক্ষিণ সুদান। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। বিবিসি।