উত্তর ককেশাসে রুশ সেনা অভিযানে ৪৯ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ সেনারা গতকাল রোববার উত্তর ককেশাসে অভিযান চালিয়ে ৪৯ জঙ্গিকে হত্যা করেছে। ওই অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এর পরই সেনাবাহিনী এ অভিযান চালায়।রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, ওই অঞ্চলের মুসলিম অধ্যুষিত কয়েকটি প্রজাতন্ত্রে অভিযান চালানো হয়। অভিযানকালে ‘ঘৃণ্য’ কয়েকজন গেরিলা কমান্ডার ও তাদের অনুসারীদের হত্যা করা হয়। তাঁরা ৯০টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেন।কখন অভিযান শুরু কিংবা শেষ হলো, সে সম্পর্কে কমিটি বিস্তারিত জানায়নি। পুতিন গত শুক্রবার উত্তর ককেশাস অঞ্চলের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ওই অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। এএফপি।