উত্তর কোরিয়া তৃতীয় পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তাদের তৃতীয় পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি স্পষ্টত শেষ করেছে এবং এখন পরীক্ষা চালাতে রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা করছে। দক্ষিণ কোরিয়ার এক পারমাণবিক বিশেষজ্ঞ গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন।ব্যাপক জল্পনা রয়েছে যে উত্তর কোরিয়া গত মাসে ব্যর্থ হওয়া দূরপাল্লার রকেট উেক্ষপণের আড়ালে পরমাণু পরীক্ষা করতে চেয়েছিল। ওই প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।এর আগে ২০০৬ ও ২০০৯ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার সময়ও একই ধরনের নিন্দা করা হয়েছিল। ওই দুটি পরীক্ষা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের যে পাঙ্গি-রি স্টেশন থেকে করা হয়েছিল, এবারও ওই স্টেশনে পরমাণু পরীক্ষার কাজ এগিয়ে চলছে বলে উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশেষজ্ঞ সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়া তাদের তৃতীয় পারমাণবিক পরীক্ষার কারিগরি প্রস্তুতি স্পষ্টত শেষ করে ফেলেছে। এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা।দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ পাঙ্গি-রির কর্মকাণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে ওই বিশেষজ্ঞ বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে প্রায় তিন হাজার লোক জড়িত।আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে উত্তর কোরিয়া ২০০৭ সালে ইয়ংবিয়নে প্লুটোনিয়াম উত্পাদনকারী পারমাণবিক চুল্লি বন্ধ ঘোষণা করে। ২০১০ সালে ইয়ংবিয়নের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরিদর্শনের সময় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের কাছে দুই হাজার সেন্ট্রিফিউজ থাকার কথা জানায়। এএফপি।