প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া দৃশ্যত তৃতীয় পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই পরীক্ষা চালানো হতে পারে। দেশটি চলতি মাসেই দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণ করে। গণমাধ্যমের খবরে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসান ইলবো বলেছে, একটি সরকারি সূত্রের বরাতে তাঁরা উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার ওই প্রস্তুতির খবর জানতে পেরেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিয়ংইয়ং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পুংগে-রি থেকে পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে এ স্থান থেকেই দেশটি তার আগের দুটি পারমাণবিক পরীক্ষা চালায়। এএফপি।