উত্তর কোরিয়াকে 'সমাজচ্যুত রাষ্ট্র' বললেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়াকে একটি ‘সমাজচ্যুত রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন সেনাদের উদ্দেশে এক ভাষণে গতকাল শনিবার এ মন্তব্য করেন।
পরে সিউল থেকে তিনি মালয়েশিয়া সফরে যান। ৪৮ বছর পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট মালয়েশিয়া সফর করলেন। এশিয়ার চারটি দেশ সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট।
সিউলে ওবামা বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য অব্যাহত চেষ্টার পরিণামে পিয়ংইয়ং আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে।
কুয়ালালামপুরে পৌঁছালেন ওবামা: জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শেষে ওবামা গতকালই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। ১৯৬৬ সালের পর এই প্রথম দেশটি সফর করছেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। তিনি মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি রাষ্ট্রীয় ভোজে অংশ নেন। তিনি আজ রোববার কুয়ালালামপুরের জাতীয় মসজিদ পরিদর্শনের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করবেন। এএফপি।