উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ১০ হাজার কিলোমিটার দূরে যেতে সক্ষম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া সম্প্রতি যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তা ১০ হাজার কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম। গতকাল রোববার দক্ষিণ কোরিয়া এ তথ্য দিয়েছে।দক্ষিণ কোরিয়া জানায়, মহাকাশে উপগ্রহ স্থাপনের লক্ষ্যে উত্তর কোরিয়া ১২ ডিসেম্বর যে তৃতীয় পর্যায়ের ইনহা-৩ রকেট উৎক্ষেপণ করেছে, তা ১০ হাজার কিলোমিটারের বেশি যেতে সক্ষম।রকেটের একটি কনটেইনার পর্যবেক্ষণের ভিত্তিতে এ ধারণা পাওয়া গেছে। এর আগে উত্তর কোরিয়ার যে রকেটটি সমুদ্রে পড়ে গিয়েছিল, সেখান থেকে ওই কনটেইনার উদ্ধার করা হয়।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গবেষণার ভিত্তিতে দেখা যায়, ৫০০-৬০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম ওই রকেট ১০ হাজার কিলোমিটারের বেশি যেতে পারে।