উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘকে দক্ষিণ কোরিয়ার অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়া তার যুদ্ধজাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। উত্তর কোরিয়া পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পরও দক্ষিণ কোরিয়া এই অনুরোধ করে। জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইন-কুক জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ক্লড হেলারের কাছে গত শুক্রবার তিনি এ ব্যাপারে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে ঘটনার গুরুত্ব অনুসারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পার্ক আরও জানান, যুদ্ধজাহাজে উত্তর কোরিয়ার হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। ক্লড হেলার বলেন, বিষয়টি নিয়ে পরিষদের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে তিনি অনুরোধের ‘উপযুক্ত উত্তর’ দেবেন। এএফপি।