উত্তর কোরিয়ার শর্ত নাকচ করে দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরুর জন্য উত্তর কোরিয়ার বেঁধে দেওয়া শর্ত নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, পিয়ংইয়ং আলোচনার টেবিলে ফেরত না যাওয়া পর্যন্ত জাতিসংঘের অবরোধ বহাল থাকবে।ছয়-পক্ষীয় আলোচনা আবার শুরু না হওয়া পর্যন্ত এবং পরমাণু কর্মসূচি পরিত্যাগের ব্যাপারে পিয়ংইয়ং নিজেদের ইচ্ছার কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত না করা পর্যন্ত শান্তিচুক্তির ব্যাপারে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল।গত এপ্রিলে ছয়-পক্ষীয় আলোচনা থেকে সরে যায় উত্তর কোরিয়া। পরের মাসেই দ্বিতীয় পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। গত বছর ছয়-পক্ষীয় আলোচনায় ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে পিয়ংইয়ং। তবে এ জন্য দুটি শর্ত জুড়ে দেয় কমিউনিস্ট দেশটি। তবে সিউল ও ওয়াশিংটন সেটা প্রত্যাখ্যান করে।পিয়ংইয়ংয়ের দাবি, অবরোধ তুলে নেওয়া ছাড়াও একটি শান্তিচুক্তির ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই রাজি হতে হবে।এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিতর্কিত পীতসাগর সীমান্তের কাছে আরও দুটি ‘ফায়ারিং জোন’ চিহ্নিত করেছে উত্তর কোরিয়া। এতে করে আরও গোলাবর্ষণের সম্ভাবনা বেড়ে গেল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের পক্ষ থেকে বলা হয়, পিয়ংইয়ং সীমান্তের কাছে দুটি নতুন ‘মেরিটাইম ফায়ারিং জোনস’ ঘোষণা করেছে।দুটি ‘নো সেইল’ জোন ঘোষণা করার পর গত সপ্তাহে সমুদ্রসীমান্তের কাছে ৩৭০টি গোলা নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এএফপি।