উত্তর কোরিয়ায় বিশেষ দূত পাঠাচ্ছেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সঙ্গে উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ের বৈঠক আবার শুরু করার বিষয়ে আলোচনা করতে দেশটিতে জাতিসংঘের দুজন বিশেষ দূত উত্তর কোরিয়ায় পাঠানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই দূত পাঠাচ্ছেন বলে গতকাল রোববার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে। এএফপি।বার্তা সংস্থাটি জানায়, জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা কিম উন-সু ও জাতিসংঘের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লিন পাসকোয়ে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে চার দিনের উত্তর কোরিয়া সফর শুরু করবেন।নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের একজন কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহ্যাপ জানায়, এই সফরের মুখ্য উদ্দেশ্য হলো জাতিসংঘ ও উত্তর কোরিয়ার মধ্যে স্থগিত উচ্চপর্যায়ের আলোচনা আবার শুরু করা। সফরকালে জাতিসংঘের দূতেরা উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ও মানবিক সাহায্যসম্পর্কিত বিষয়েও আলোচনা করবেন।জাতিসংঘ গত বছরের শুরুতে পিয়ংইয়ংয়ে দূত পাঠাতে চেয়েছিল। কিন্তু উত্তর কোরিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।