উত্তর কোরিয়ায় মার্কিন শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ লিপ্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মার্কিন শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেনি পিয়ংইয়ং। তাঁর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যও জানানো হয়নি। তবে তাঁকে তদন্তের আওতায় আনা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়, ওই শিক্ষার্থী পর্যটক হিসেবে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন। দেশের ঐক্য নষ্ট করাই তাঁর উদ্দেশ্য ছিল।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীকে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে বলে তাঁরা জেনেছেন।
যত দূর জানা যায়, এই মার্কিন শিক্ষার্থীসহ মোট তিনজন পশ্চিমা নাগরিক উত্তর কোরিয়ায় বন্দী। এর আগে কানাডার এক যাজক ও কোরিয়ান-আমেরিকান এক ব্যক্তিকে বন্দী করে উত্তর কোরিয়া।