ভারতের গুরুত্বপূর্ণ পঁাচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি ভালো করতে পারেনি। মণিপুর ছাড়া আর কোনো রাজ্যে জয় পায়নি দলটি। গতকাল মঙ্গলবার নির্বাচনের ভোট গণনা করা হয়।সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই খারাপ ফলাফলের দায় স্বীকার করেছেন দলের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। কংগ্রেসের নেতা-কর্মীরা তঁাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করেন। উত্তর প্রদেশে মূলত রাহুলের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা চালায় কংগ্রেস।ওই রাজ্যে ক্ষমতাসীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) পতন হয়েছে। এতে Èদলিত রানি' বলে পরিচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতীর বিদায়ঘণ্টা বেজে উঠেছে। অপর দিকে রাজ্যে ক্ষমতায় আসার উৎসবে মেতেছে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির (এসপি) নেতা-কর্মী ও সমর্থকেরা।গতকাল নয়াদিলি্লতে সাংবাদিকদের রাহুল বলেন, Èআমি যেহেতু দলের সামনে দঁাড়িয়ে। কাজেই এই ফলাফলের দায়দায়িত্ব আমার। উত্তর প্রদেশে যেখানে আমাদের থাকার কথা, সাংগঠনিকভাবে আমরা সেখানে নেই। আমি মনে করি, এটি আমার জন্য একটি ভালো শিক্ষা হবে।' তিনি বলেন, Èআমার কাজ চলতে থাকবে।'উত্তর প্রদেশে বিধানসভার ৪০৩টি আসনের মধ্যে গতকাল বিকেল পর্যন্ত পাওয়া ফলাফলে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ২২২টি আসন পেয়ে অনেক এগিয়ে ছিল। দলিত সমাজ থেকে আসা মায়বাতীর (৫৬) দল বিএসপি গতকাল বিকেল পর্যন্ত পেয়েছে ৭৮টি আসন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৪৯ ও কংগ্রেস ৩৭টি আসন পেয়েছে।গোয়ায় গতকাল স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে ৪০টি আসনের মধ্যে ২৩টি পেয়ে বিজেপি এগিয়ে ছিল। কংগ্রেসর কবজায় ছিল নয়টি আসন।মণিপুরে গতকাল বিকেল পাওয়া ফলাফলে ৬০টি আসনের মধ্যে কংগ্রেস ৩৩টিতে জয়লাভ করে। আরও আটটি আসনে তারা এগিয়ে ছিল। মণিপুর পিপলস পার্টির নেতৃত্বাধীন জোট একটি আসনে এগিয়ে ছিল। অন্য দলগুলো ১৫টি আসনে জয়ী হয়।পাঞ্জাবে ১১৭টি আসনের মধ্যে ক্ষমতাসীন শিরোমণি আকালি দল ও বিজেপি জোট ৬৮টি আসন পেয়ে জয়ী হয়েছে। কংগ্রেস পেয়েছে ৪৬টি আসন। অন্য দলগুলো পেয়েছে তিনটি আসন। উত্তরাখণ্ডে গতকাল বিকেল পর্যন্ত পাওয়া ফলাফলে বিজেপি ২৮টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে ২৭টি আসনে। রাজ্যে মোট আসন ৭০টি। এএফপি, পিটিআই, জিনিউজ অনলাইন।