উত্তর প্রদেশে আবার জয়ী হওয়ার আশা মায়াবতীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা মায়াবতী দাবি করেছেন, তাঁর দল এবার বিধানসভা নির্বাচনে গতবারের চেয়ে বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। গতকাল রোববার উত্তর প্রদেশের রাজধানী লক্ষেৗর একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মায়াবতী বলেন, ‘আমি যেখানেই গিয়েছি, যেখানেই বিএসপির জনসভা হয়েছে, সেখানেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও প্রবল উৎসাহ দেখেছি। এটা আমাকে আশাবাদী করেছে। আমি মনে করি, ২০০৭ সালের চেয়ে আমরা এবারের নির্বাচনে আরও বেশি আসন পেয়ে সরকার গঠন করব।’ এ সময় বিএসপির সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র মিশ্র মুখ্যমন্ত্রী মায়াবতীর সঙ্গে ছিলেন।২০০৭ সালের নির্বাচনে বিএসপি প্রতিপক্ষকে অবাক করে দিয়ে বিধানসভার ৪০৪টি আসনের মধ্যে ২০৬টি আসন পায়। বিগত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন মায়াবতী। টাইমস অব ইন্ডিয়া।