উত্তর প্রদেশে পরাজয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা রাহুল গান্ধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন পর্যালোচনা শুরু করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। দলীয় পরাজয়ের কারণ খুঁজতে ও ভবিষ্যৎ করণীয় ঠিক করতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন—এমন নেতাদের কাছে প্রশ্ন-তালিকাও পাঠিয়েছেন তিনি।বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন এবং কমপক্ষে ২০ হাজার ভোট পেয়েছেন—এমন প্রার্থীদের সঙ্গে বৈঠকও করবেন রাহুল। ২০১৪ সালের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে এটা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটা কংগ্রেসের ভবিষ্যৎ কৌশলে সহায়তা করবে। এ ছাড়া আগামী মাসে দলটির স্থানীয় কমিটি গঠন করা হবে। রাহুলের এই উদ্যোগের ফলে এই কমিটিগুলোতে দলীয় ত্যাগী নেতাদের স্থান হবে এবং দল শক্তিশালী হবে।রাহুলের এই পর্যালোচনায় উত্তর প্রদেশে কংগ্রেসের নির্বাচনী প্রচারণার বিষয়েও (যেমন: বিভিন্ন ক্ষেত্রে ‘মুসলিম কোটা’ দেওয়ার অঙ্গীকার) গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।প্রার্থীদের কাছে পাঠানো ফরমে ভোটের সময় যুব কংগ্রস, মহিলা কংগ্রেস, এআইসিসি, পিসিসির প্রতিনিধিদের সমর্থন পেয়েছেন কি না, পরাজয়ের কারণ কী, দলীয় কর্মীদের নাম, দলের জন্য কারা সবচেয়ে ভালো কাজ করেছেন এবং দলের ভবিষ্যতের জন্য করণীয় কী—এসব প্রশ্ন করে তার উত্তর জানতে চাওয়া হয়েছে।কংগ্রেসের একজন নেতা বলেন, ‘রাহুলের এই উদ্যোগ ভালো। কিন্তু হঠাৎ করে এত বেশি কণ্ঠস্বর শোনা যাচ্ছে যে আমরা হারিয়ে যাচ্ছি।’দলীয় সূত্রে জানা গেছে, রাহুলের এই পর্যালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ, বেণি প্রসাদ ভার্মা, প্রকাশ জয়সওয়াল এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং সমালোচনার মুখে পড়তে পারেন বলে জানা গেছে। টিএনএন।