উত্তর প্রদেশে বিজেপি নেতা ও কংগ্রেস নেতার ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে পৃথক ঘটনায় বিজেপি নেতা রাকেশ রস্তোগি ও কংগ্রেস নেতা জং বাহাদুরের ছেলে খুন হয়েছেন। খবর এনডিটিভির।
বিজেপির নেতা রাকেশের লাশ শনিবার সন্ধ্যায় বািরলি জেলার বহেরি মহাসড়কে পাওয়া যায়। তাঁর হাত পিছমোড়া করে বাঁধা ছিল। রাকেশ বিজেপির উত্তরাখন্ড রাজ্যের দপ্তর সম্পাদক৷ ধারণা করা হচ্ছে, তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে৷
এদিকে, কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর আসন আমেথিতে শনিবার রাতে বাড়ি ফেরার পথে মহেন্দ্র প্রতাপকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ সময় তাঁর সঙ্গে থাকা সুরেশ কুমারও নিহত হন৷
বিজেপির পার্লামেন্ট সদস্যের ওপর হামলা: রাজ্যের ফতেহপুরে বিজেপির নবনির্বাচিত সাংসদ সাদ্ভি নিরঞ্জন জ্যোতির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে৷ তবে তিনি অক্ষত আছেন। হামলাকারী ভানু পাটেলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জ্যোতি অভিযোগ করেন, একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ভানু পাটেল ও তাঁর তিন সহযোগী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়৷