উত্তর প্রদেশে বোমা হামলায় এক মন্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে এলাহাবাদের মুথিগঞ্জ এলাকায় আজ সোমবার এক বোমা বিস্ফোরণে রাজ্যের এক মন্ত্রীর দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন মন্ত্রীসহ ছয়জন। আহত মন্ত্রী নন্দগোপাল গুপ্ত রাজ্যের ইনস্টিটিউশনাল ফিনান্স মিনিস্টার। তাঁকেসহ আহত বাকি পাঁচজনকে স্থানীয় জীবনজ্যোতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মন্ত্রীর বাড়ির সামনে পার্ক করা একটি মোটরসাইকেলে বোমাটি রাখা ছিল।আজ সকালে ১১টার দিকে মন্ত্রী যখন বাসা থেকে বের হন, তখনই দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত, মন্ত্রীসহ ছয়জন আহত হন।রাজ্য পুলিশের মহানির্দেশক এস কে সিং বলেছেন, বিস্ফোরণের তীব্রতা ছিল খুবই শক্তিশালী। এতে ওই স্থানে রাখা বেশ কিছু যানবাহনেরও ক্ষতি হয়।