উত্তর প্রদেশে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে এই প্রথম শুধু নারীদের জন্য প্রতিষ্ঠিত হতে চলেছে বিশ্ববিদ্যালয়। উত্তর প্রদেশের রায়বেরিলি শহরে এটি প্রতিষ্ঠা করা হচ্ছে।দেশের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী মহিলা বিশ্ববিদ্যালয়। এখানে দেশ-বিদেশের ছাত্রীদের পড়ার সুযোগ থাকবে। এ জন্য প্রথম পর্যায়ে ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদ করা হয়েছে।