উত্তর প্রদেশে রাহুলের শোভাযাত্রার সামনে কর্মীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়ন বণ্টনের ক্ষেত্রে কথিত বৈষম্যের প্রতিবাদে আমোসি বিমানবন্দরে গতকাল মঙ্গলবার রাহুল গান্ধীর গাড়িবহরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন কংগ্রেসের নেতা-কর্মীরা।কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বড়বাঙ্কির উদ্দেশে আমোসি বিমানবন্দর ত্যাগের সময় নেতা-কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন।প্রতিবাদকারী মেহেদি হাসান জানান, লক্ষৌর কেন্দ্রীয় আসন থেকে সুবোধ শ্রীবাস্তবকে মনোনয়ন না দেওয়ায় তাঁরা রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ওই আসনে ফকির সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি বিএসপি থেকে বহিষ্কার হওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন। পিটিআই।