উত্তরাখণ্ডের বন্যায় নিখোঁজ চার হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুনে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিন্দুদের পবিত্র স্থান কেদারনাথে ব্যাপক বন্যা ও ভূমিধসে নিখোঁজ তীর্থযাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার।

গতকাল মঙ্গলবার প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, বন্যার পর এখনো নিখোঁজ আছে চার হাজার ১২০ জন পুণ্যার্থী। এর মধ্যে ৯২ জন বিদেশি (নেপালি) আর ৪২১ জন শিশু। নিখোঁজ লোকজনের সংখ্যার দিক থেকে শীর্ষে আছে উত্তর প্রদেশ। ওই রাজ্যের নিখোঁজ হয়েছে এক হাজার ১৫০ জন। আর উত্তরাখণ্ডের ৮৫২ জন নিখোঁজ হয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশের ৫৪২, রাজস্থানের ৫১১, দিল্লির ২১৬, মহারাষ্ট্রের ১৬৩, গুজরাটের ১২৯ ও পশ্চিমবঙ্গের ৩৬ জন নিখোঁজ হয়েছে।