উত্তরাখন্ডে ৬৪ মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত জুন মাসে ব্যাপক বন্যা ও ভূমিধসের শিকার উত্তরাখন্ড রাজ্যের দুর্গত এলাকায় ৬৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো রাজ্যের কেদার উপত্যকার কয়েকটি শৈলশিলায় পড়ে ছিল। খারাপ আবহাওয়ার কারণে এত দিন সেখানে উদ্ধার তৎপরতা চালানো যায়নি। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। পিটিআই।