উত্তেজনা প্রশমনের উদ্যোগ তুরস্কের প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহে তুরস্কে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে আটক করায় সরকার ও সেনাবাহিনীর মধ্যে যে স্নায়বিক উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা প্রশমনে সে দেশের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোগান ও সেনাপ্রধান ইলকার বাসবুগকে প্রেসিডেন্ট প্রাসাদে ডেকেছেন। গতকালই প্রেসিডেন্ট গুলের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বৈঠকে বসার কথা। ওই বৈঠকে উদ্ভূত সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে। এএফপি।ইসলামি ভাবধারায় বিশ্বাসী তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সরকারের পতন ঘটানোর চেষ্টায় জড়িত অভিযোগে গত সোমবার সে দেশের নৌ ও বিমানবাহিনীর সাবেক প্রধানদেরসহ প্রায় ৫০ জনকে আটক করে পুলিশ। এঁদের মধ্যে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৩ সালে একেপি ক্ষমতাসীন হওয়ার পর সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা ‘অপারেশন স্লেজহ্যামার’ নামের একটি অভিযানের পরিকল্পনা করেন। তাঁরা বলেছেন, তুরস্কে ইসলামি শক্তির উত্থান ঠেকাতে ওই কর্মকর্তারা অভ্যুত্থান করার পরিকল্পনা করেছিলেন। তুরস্কের রাজনীতিতে সেনাবাহিনীর শক্তিশালী প্রভাব থাকায় বিপুলসংখ্যক সেনা কর্মকর্তাকে আটকের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিরোধী দল বলেছে, এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেনাপ্রধান ইকের বাসবুগ এ ঘটনাকে ‘সাংঘাতিক সংকট’ বলে অভিহিত করেছেন।এ ঘটনায় সামরিক বাহিনীতে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গতকাল প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।