উত্তেজনার মধ্যে মিয়ানমারে আদমশুমারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গতকাল রোববার থেকে ১২ দিনের আদমশুমারি শুরু হয়েছে। গত তিন দশকের মধ্যে প্রথম এই আদমশুমারি নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে রাখাইন রাজ্যে আদমশুমারির কার্যক্রম নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
রাখাইন রাজ্যে উত্তেজনার প্রধান কারণ ‘রোহিঙ্গা’ প্রসঙ্গ। রাখাইনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এ নামেই পরিচিত। তবে সরকার তাদের ‘রোহিঙ্গা’ নামে নিবন্ধিত হওয়ার সুযোগ দিচ্ছে না। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ‘বাঙালি’ মনে করে।
তবে স্থানীয় মুসলমানরা ‘বাঙালি’ হিসেবে নিজেদের পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ক্ষেত্রে তারা সরকারের নির্দেশনা অমান্য করার ঘোষণা দিয়েছে। তারা আদমশুমারির ফরমে ‘রোহিঙ্গা’ হিসেবেই পরিচয় দিতে চায়।
৫৮ বছর বয়সী হ্লা মাইন্ত বলেন, ‘আমরা কোনো সমস্যা চাই না। আমি এখানে জন্মেছি। আমার মা-বাবাও এখানেই জন্মেছেন। আমার সোজা কথা, আমি বাঙালি হিসেবে নিবন্ধন করব না।’ এএফপি।