উদ্ধারকাজে যোগ দিতে বাড়ি ফিরছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য দিনের মতোই শনিবার কর্মস্থলে ছিলেন জিয়া দংহাই। হঠাৎ খবর এল, হাজারো মাইল দূরে সিচুয়ান প্রদেশের লুশান কাউন্টি শহরে ভূমিকম্প হয়েছে। হতাহত হয়েছে বহু মানুষ। ওই শহরে তাঁর বাড়ি। পরিবারের লোকজন বেঁচে আছে কি না, তা-ও জানতে পারছেন না দংহাই। তাই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন তিনি।বাড়িতে অনেক চেষ্টা করেও কোনো যোগাযোগ করতে পারেননি। দাংহাই বলেন, ‘অসংখ্যবার বাড়িতে ফোন করেছি। কিন্তু কোনো জবাব পাইনি। আমি ভীতসন্ত্রস্ত। আমি জানি না, বাড়িতে গিয়ে কী দেখতে পাব?’ তিনি বলেন, ‘বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাকে অবশ্যই বাড়িতে পৌঁছাতে হবে।’ ৪৮ বছর বয়সী এই নির্মাণশ্রমিক ভাগ্যের সন্ধানে হাজারো মাইল দূরে চীনের উত্তরাঞ্চলীয় একটি শহরে কাজে যোগ দিয়েছেন। দংহাইয়ের মতো চীনের অনুন্নত অঞ্চল থেকে ২৩ কোটি মানুষ উন্নত অঞ্চলগুলোতে পাড়ি জমিয়েছেন।সিচুয়ানের লংমেন শহরতলির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চায়না ডেইলিকে বলেন, তাঁর বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত আত্মীয়দের সাহায্যে এলাকায় ছুটে গেছে। তারা সবাই অভিবাসী শ্রমিকদের সন্তানসন্ততি। এএফপি।