উধাও রাতের আঁধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন এক গবেষণা বলছে, বিশ্বে ৮০ শতাংশের বেশি লোক রাত্রিকালীন ‘আলো দূষণে’ বাস করছে। সবচেয়ে বেশি আলোকোজ্জ্বল রাতের আকাশ পাচ্ছে সিঙ্গাপুর, কুয়েত ও কাতারের মানুষ। বিপরীতে আফ্রিকার চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও মাদাগাস্কারে রাতে আলোর দূষণ সবচেয়ে কম হয়।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স অ্যাডভানসেস-এ বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূপৃষ্ঠের পরিমাপ ও স্যাটেলাইট তথ্য-উপাত্ত দিয়ে রাতের বেলায় কৃত্রিম আলোয় আলোকিত বিশ্বের একটি মানচিত্র তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, বিশ্ব জনসংখ্যার ৮৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৯৯ শতাংশ মানুষ স্বাভাবিক তারাভরা রাতের চেয়ে ১০ শতাংশ বেশি উজ্জ্বল আকাশের নিচে বাস করছে। রাত যদি গোধূলির সময়ের চেয়ে বেশি অন্ধকার না হয়, তবে তা নিশাচর প্রাণীকে প্রভাবিত করে। মানুষের অনিদ্রা ও বিভিন্ন রোগের সঙ্গেও তা সম্পৃক্ত।