উনকে ‘সর্বাধিনায়ক’ অভিহিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের ছোট ছেলে কিম জং-উনকে সামরিক বাহিনীর ‘সর্বাধিনায়ক’ অভিহিত করে তাঁর প্রশংসা করেছে দেশটির গণমাধ্যম। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র বলে পরিচিত রোডোং সিনমুন গতকাল শনিবার সম্পাদকীয়তে লিখেছে, ‘কমরেড কিম জং-উনকে আমরা আমাদের সর্বাধিনায়ক ও জেনারেল হিসেবে সমর্থন করি।’ পত্রিকাটি উত্তর কোরিয়াকে ‘চিরন্তন জয়ী’ করতে কিম জং-উনকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানায়। কিম জং-ইলের মৃত্যুর পর রোডং সিনমুন এই প্রথমবারের মতো উনের নামের সঙ্গে ‘সর্বাধিনায়ক’ উপাধি ব্যবহার করল। ২৭ বছর বয়সী উন ইতিমধ্যে চারতারকা জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন।দক্ষিণ কোরিয়ার ডঙ্গুক ইউনিভার্সিটির অধ্যাপক কিম ইয়ং হাইয়ান বলেন, ‘এর মানে হলো উন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্তৃত্ব নিজের মুঠোয় নিয়েছেন। উত্তর কোরিয়া সেই বিষয়টি সারা বিশ্বকে জানাচ্ছে।’ তিনি বলেন, এর মাধ্যমে এমন ইঙ্গিত দেওয়া হলো যে, উত্তর কোরিয়া ‘সবার আগে সামরিক বাহিনী’—এ নীতি চালিয়ে যাবে।দক্ষিণ কোরিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মো-জিন বলেন, উনকে সর্বাধিনায়ক বলে অভিহিত করার আলাদা গুরুত্ব আছে। কারণ, তাঁর বাবা কিম জং-ইলকে সর্বাধিনায়ক করার ২০তম বার্ষিকীতে এটা বলা হয়েছে। রোডং সিনমুন-এর সম্পাদকীয়তে উনকে সর্বাধিনায়ক অভিহিত করার কারণ হলো তাঁকে মেনে নিতে দেশটির জনগণকে প্রস্তুত করা ও বহির্বিশ্বকে বিষয়টি জানান দেওয়া।গত বুধবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিম জং-ইলের মৃত্যুর আগ মুহূর্তে উন প্রথম এক সামরিক আদেশ জারি করেন, যা দেশটির সশস্ত্র বাহিনী উনের নিয়ন্ত্রণে থাকারই ইঙ্গিত দেয়। ১৭ ডিসেম্বর ৬৯ বছর বয়সে মারা যান কিম জং-ইল। এএফপি ও রয়টার্স।