প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও+২০ সম্মেলন ঘিরে উন্নয়নশীল দেশগুলো ব্যাপক প্রত্যাশা করলেও অপর পক্ষ থেকে তেমন কোনো জোরালো প্রতিশ্রুতি বা অঙ্গীকার থাকছে না। বরং পানি ও জ্বালানির বিষয়ে উন্নত দেশগুলো দায়সারা প্রতিশ্রুতিই দিতে যাচ্ছে। দর-কষাকষির ভিত্তিতে ব্রাজিল যে খসড়া প্রস্তুত করেছে, তাতেই এগুলো পরিষ্কার।আগামী বুধবার শুরু হচ্ছে রিও+২০ সম্মেলন। প্রায় ১৩০টি দেশের সরকারপ্রধান ও জ্যেষ্ঠ মন্ত্রীরা সম্মেলনে অংশ নেবেন। ব্রাজিল আশা করছে, খসড়া প্রস্তাব সম্মেলনে পাস হবে। প্রস্তুতিমূলক আলোচনা ও বৈঠকে সাংবাদিকদের প্রবেশের প্রতিশ্রুতি থাকলেও খসড়া সাংবাদিকদের সরবরাহ করা হয়নি। বিবিসি।