উপদেশ বিতরণ বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গান্ধী পরিবারের মধ্যে বাগ্যুদ্ধ অব্যাহত রয়েছে। এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি উপদেশ বিতরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাঁর চাচি মানেকা গান্ধী। মানেকার ছেলে বিজেপির নেতা বরুণ গান্ধী নির্বাচনে উত্তর প্রদেশের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিয়াঙ্কা তাঁর মা সোনিয়া ও ভাই কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর পক্ষে রায়বেরিলি ও আমেথিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। চাচাতো ভাই বরুণের কঠোর সমালোচনা করে প্রিয়াঙ্কা মন্তব্য করেছিলেন, রক্তের সম্পর্কের হলেও কেউ আদর্শিকভাবে বিপরীত মেরুতে চলে গেলে, তা পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। নির্বাচনী লড়াই পারিবারিক চায়ের আসর নয়, আদর্শের লড়াই বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার চাচি বিজেপির নেত্রী মানেকা প্রার্থী হন পিলিভিত আসনে। তিনি বলেন, ‘নির্বাচন হচ্ছে। এতে সে (বরুণ) তার প্রয়াত বাবার (সঞ্জয় গান্ধী) সুলতানপুর আসনে প্রার্থী হয়েছে। তাঁরা (সোনিয়া ও রাহুল) তাঁদের নির্বাচন করছেন, আর আমার ছেলে করছে তার নির্বাচন।’ টাইমস অব ইন্ডিয়া।