উপনির্বাচনে আসিয়ান পর্যবেক্ষকদের অনুমতি দিতে পারে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে আসন্ন উপনির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ানের পর্যবেক্ষক দলকে অনুমতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে দেশটি জানিয়েছে। গতকাল মঙ্গলবার আসিয়ান এ তথ্য জানিয়েছে।এ নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের বিরোধী দলগুলো রাজনীতির মূলধারায় ফিরছে। ১ এপ্রিল অনুষ্ঠেয় এ নির্বাচনকে সেনা-সমর্থিত বেসামরিক সরকারের জন্য একটা কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এক বিবৃতিতে বলেছে, বর্তমানে মিয়ানমার সফররত সংগঠনের মহাসচিব সুরিন পিতসুওয়ানের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট থেইন সেইন এ কথা জানান।থেইন সেইনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এপ্রিলে নির্বাচনের সময় আসিয়ানের পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে ভাবছি।’এএফপি।