উপনির্বাচনে জয়ী জর্জ গ্যালাওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিরোধী রেসপেক্ট পার্টির প্রার্থী জর্জ গ্যালাওয়ে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড ওয়েস্ট থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার এই নির্বাচনের ভোট নেওয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থীকে তিনি ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই বিজয়কে গ্যালাওয়ে ‘ব্রাডফোর্ড বসন্ত’ নামে অভিহিত করেছেন। ২০১০ সালের জাতীয় নির্বাচনে এ আসন থেকে জয়ী হন লেবার পার্টির প্রার্থী মার্সা সিং। স্বাস্থ্যগত কারণে তিনি হাউস অব কমন্স থেকে পদত্যাগ করেন। ব্রাডফোর্ড ওয়েস্টকে লেবার পার্টির ঘাঁটি ভাবা হতো। ১৯৭৪ সাল থেকে এ আসনটি (মাঝে সংক্ষিপ্ত সময়ের জন্য হাতছাড়া হয়েছিল) লেবার পার্টির দখলে ছিল। ইরাক যুদ্ধের বিরোধিতা করে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় ২০০৩ সালে গ্যালাওয়েকে বহিষ্কার করে লেবার পার্টি। এরপর তিনি রেসপেক্ট পার্টিতে যোগ দেন। দলটির অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। বিবিসি।