উপনির্বাচনে প্রণবের ছেলে অভিজিৎ জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। গত বুধবার এই আসনে ভোট গ্রহণ করা হয়। গতকাল শনিবার ফলাফল ঘোষণা করা হয়। অভিজিৎ পেয়েছেন তিন লাখ ৩২ হাজার ৯১৯ ভোট। সিপিএমের প্রার্থী মোজাফফর হোসেন পান তিন লাখ ৩০ হাজার ৩৮৩ ভোট। অভিজিৎ-এর বাবা প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য হয়। ২০০৪ সাল থেকে এ আসনে প্রণব লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।ফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান অভিজিৎ। তিনি বলেন, কঠিন রাজনৈতিক পরিস্থিতির সময় এই নির্বাচনে জয়ের ব্যবধান এতো কম হয়েছে। এছাড়া নির্বাচনে মাত্র ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ব্যবধান কম হওয়ার এটিও একটি কারণ।