উপপ্রধান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশে স্থাপিত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) নিয়ন্ত্রণ সংস্থা মার্কিন কৌশলগত কমান্ডের উপপ্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার সরকারি কর্মকর্তারা বলেছেন, জুয়া খেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কৌশলগত কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্তৃপক্ষের উপপ্রধান নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম জিয়ারডিনাকে ৩ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তবে এ ব্যাপারে কমান্ড আর কিছু জানায়নি। এদিকে তদন্তের সঙ্গে সম্পৃক্ত পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, জিয়ারডিনারের ওপর চলা তদন্তের সঙ্গে কৌশলগত কমান্ডের কোনো গোপন বিষয় যুক্ত নয়। রয়টার্স।