উপরাষ্ট্রপতি পদেও বিজেপি প্রার্থী দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উপরাষ্ট্রপতি পদে গত শনিবার সন্ধ্যায় হামিদ আনসারির নাম ঘোষণা করেছে শাসক জোট সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ)। প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটও (এনডিএ) উপরাষ্ট্রপতি পদে লড়ার ঘোষণা দিয়েছে।বিজেপির সাধারণ সম্পাদক অনন্ত কুমার গত শনিবার জানান, আজ সোমবার বা কাল মঙ্গলবার এনডিএর শরিকেরা প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে।বিজেপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন: এনডিএর আহ্বায়ক শারদ যাদব, রাজ্যসভার সাবেক ডেপুটি চেয়ারপারসন নাজমা হেপতুল্লাহ, প্রবীণ বিজেপির নেতা ও যশবন্ত সিং।এদিকে পিটিআই জানায়, উপরাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে গতকাল রোববার পরিষ্কার জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর গোপালকৃষ্ণ গান্ধী। তিনি এ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এত দিন ধারণা করা হচ্ছিল।মমতাকে প্রণবের চিঠি: পিটিআই জানিয়েছে, রাষ্ট্রপতি পদে সমর্থন দেওয়ার জন্য ইউপিএর প্রার্থী প্রণব মুখার্জি তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন। চিঠির একটি কপি মমতা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। চিঠিতে প্রণব মুখার্জি বলেছেন, রাষ্ট্রপতি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকেন। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি এ দায়িত্ব পালনে আগ্রহী হয়েছেন।