উপসাগরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পারস্য উপসাগরে দেশটির দ্বিতীয় বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ওই অঞ্চলে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে নতুন করে বিমানবাহী এ জাহাজ মোতায়েন করা হলো।বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম রণতরীর কমোডর অ্যামি ডেরিক ফ্রস্ট গতকাল সোমবার বলেন, পারমাণবিক ক্ষমতার অধিকারী ইউএসএস এন্টারপ্রাইজের পাশাপাশি বিমানবাহী জাহাজ আব্রাহাম লিঙ্কন গত এক দশকের মধ্যে চতুর্থবারের মতো একই অঞ্চলে একই সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন করল। ডেরিক ফ্রস্ট জানান, দুটি বিমানবাহী জাহাজ আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর কার্যক্রমে সহায়তা দেবে। এ ছাড়া এগুলো উপসাগরীয় এলাকার তেলবাহী জাহাজ চলাচলের কৌশলগত রুটে টহল কার্যক্রমও পরিচালনা করবে। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের ফলে দেশটি হুমকি দিয়েছে ওই অঞ্চলে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেবে। পাশাপাশি সোমালিয়ার উপকূলে জলদস্যুতা প্রতিরোধ ও এডেন উপসাগরেও কার্যক্রম পরিচালনা করবে। এপি।