উপসাগরে সৌদি আরবের জঙ্গি বিমান বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় উপসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে শুধু একজন চালক ছিলেন। তিনি নিখোঁজ রয়েছেন।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে রোববার দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত বাদশাহ আবদুল আজিজ বিমানঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে। এরপর এটি বিধ্বস্ত হয়। পরে সেটি সৌদি আরবের জলসীমায় আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এএফপি।