উপহার পেয়ে মোদিকে ধন্যবাদ নওয়াজকন্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মাকে শাল উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দাদির জন্য এই উপহার পেয়ে মোদিকে ধন্যবাদ দিয়েছেন নওয়াজের মেয়ে মরিয়ম৷ খবর এনডিটিভির৷
মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার ভারত গিয়েছিলেন নওয়াজ৷ পরদিন মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি৷ এ সময় তাঁর মায়ের জন্য একটি শাল উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী৷ মঙ্গলবার দেশে ফিরে নওয়াজ সেই শালটি মায়ের হাতে তুলে দেন৷ শালটি দেখে মহাখুশি মরিয়ম ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেন খুদে বার্তার ওয়েবসাইট টুইটারে৷
মরিয়ম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী, আমার দািদকে একটি সুন্দর শাল উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ৷ বাবা ইতিমধ্যে শালটি দািদর হাতে তুলে দিয়েছেন৷’ সুন্দর শালটির একটি ছবিও টুইটার বার্তায় জুড়ে দিয়েছেন মরিয়ম৷
সোমবার মোদির শপথ অনুষ্ঠানের পরপর এক ফাঁকে নিজেদের মায়েদের নিয়ে কথা বলেন নওয়াজ ও মোদি৷