উভয় পক্ষকে অভিযুক্ত করল জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা বৃদ্ধির জন্য দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী দুই পক্ষকেই অভিযুক্ত করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। একই সঙ্গে গতকাল শনিবার একটি মানবাধিকার সংগঠন বলেছে, বিদ্রোহী ঘাঁটি বলে পরিচিত এলাকায় গত তিন দিনের লড়াইয়ে নিহত হয়েছে ১৫০ জনের বেশি মানুষ।সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের লড়াই বন্ধ করে আলোচনায় বসার জন্য তাদের ওপর রাশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ যখন বাড়ছে, ঠিক তখন জাতিসংঘ পর্যবেক্ষকেরা ওই অভিযোগ করলেন।এদিকে, মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ায় রক্তপাত বন্ধ করতে না পারলে পর্যবেক্ষকদের দেশটি ছেড়ে চলে যাওয়া উচিত। সংগঠনটির দাবি, গতকাল সহিংসতায় আরও ১৮ জন নিহত হয়েছে। এ নিয়ে গত দুই দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ১৩৮ জনে। অবজারভেটরি বলেছে, পর্যবেক্ষকদের ভূমিকা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর ভূমিকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার মধ্যাঞ্চলীয় নগর হোমসের বিভিন্ন স্থানে এক হাজারের বেশি পরিবার আটকা পড়েছে। এএফপি।