প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রকে আবারও জেলে পাঠানোর হুমকি দিলেন বিজেপি নেত্রী উমা ভারতী। গত রোববার রাতে উমা বলেন, ‘কংগ্রেস শাসিত রাজ্যগুলোর সরকার ভদ্রের ভয়ে তটস্থ, শুধু এই কারণে যে তিনি সোনিয়ার জামাতা। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তিনি টাকা কামিয়েছেন। যখন আমার হাতে ক্ষমতা আসবে, আমি জামাই বাবুকে জেলে ঢোকাব।’ পিটিআই।