উষ্ণ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরটি সবচেয়ে উষ্ণ বছর হিসেবে শেষ হতে পারে বলে জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা ডব্লিউএমও জানিয়েছে। গত জানুয়ারি থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং খরা ও বন্যার ভিত্তিতে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পেরুর রাজধানী লিমায় জাতিসংঘ জলবায়ু আলোচনার বাইরে ডব্লিউএমও এক বিবৃতিতে বলেছে, ‘যদি শেষ পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর না-ও হয়, অন্যতম উষ্ণ বছর হতে পারে ২০১৪ সাল।’ সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম উষ্ণতম বছর ছিল ১৯৯৮, ২০০৫ ও ২০১০ সাল। এএফপি