প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশ্বিক উষ্ণতা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। উষ্ণায়নের এই প্রবণতা অপরিবর্তনীয় পর্যায়ে চলে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি)। নোবেলজয়ী এই সংগঠন গত সোমবার বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে ১২৭ পৃষ্ঠার এই খসড়া প্রতিবেদন পাঠায়। সরকার ও বিজ্ঞানীদের বিশ্লেষণের পর অক্টোবরে কোপেনহেগেনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে এই প্রতিবেদন চূড়ান্ত করা হবে। প্রতিবেদনে বলা হয়, গ্রিনহাউস গ্যাস নির্গমন অব্যাহত থাকায় উষ্ণতা আরও বেড়ে যাবে এবং জলবায়ুর উপাদানগুলোতে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসবে। দ্য গার্ডিয়ান