প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের সঙ্গে জয়ের পর কলম্বিয়ার উল্লসিত সমর্থকদের ছোড়া ফাঁকা গুলিতে এক নারী নিহত হয়েছেন। গত শনিবার খেলা শেষ হওয়ার পর কলম্বিয়ার রাজধানী বোগোতার পার্শ্ববর্তী বোসায় ওই সমর্থকেরা উল্লাসে ফেটে পড়ে। এ সময় তাদের একজন একটি ফাঁকা গুলি ছোড়ে। এতেই নিহত হন ২৫ বছর বয়সী ওই নারী। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলা হলেও পুলিশ বলেছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে বোগোতার ভারপ্রাপ্ত মেয়র রিকার্দো বোনিলা বলেন, পুলিশ নিশ্চিত, একজন বন্দুকধারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরও বলেন, মোটরসাইকেল আরোহী এক বন্দুকধারী তিন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। এতে একজন নিহত হন। এএফপি।