উড়ছে ডলার, কুড়াচ্ছেন পথচারী!
একবার ভাবুন আপনি সড়ক দিয়ে যাচ্ছেন, এমন সময় হঠাৎ দেখলেন উড়ছে টাকা। আপনিসহ আসেপাশের মানুষ সেই টাকা কুড়িয়ে পুরছেন ব্যাগে পকেটে। স্বপ্নে নয় বাস্তবে এমনই ঘটেছে হংকংয়ের একটি সড়কে।
আজ বৃহস্পতিবার বিবিসির এক খবরে বলা হয়েছে, হংকংয়ের ওয়েন চাই জেলার ব্যস্ত একটি সড়কে দুপুরের খাবারের সময় ঘটেছে ঘটনাটি। ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ব্যাংকের টাকা বহন করা গাড়ির পিছন থেকে পড়ে গেল টাকার কয়েকটি বাক্স। মাটিতে পড়েই ধাক্কা খেয়ে খুলে যায় বাক্সগুলো। এরপর কড়কড়ে নোট (হংকং ডলার) উড়তে থাকল হাওয়ায়। উড়তে উড়তে পড়ল মাটিতে। এর ‘লোভ’ কি সামলানো যায়। ওই সময় সড়কে চলাচলকারীরা ‘লোভ’ সামলাতে পারেননি। দেখেই কুড়াতে শুরু করেন নোট। কেউ হাঁটা বন্ধ করে কেউ বা গাড়ি থেকে নেমে সড়কে পড়ে থাকা ডলার কুড়াতে শুরু করলেন। ব্যাংকের গাড়ি চালক বাধা দিলেন ডলার না কুড়ানোর জন্য, কিন্তু কে শোনে। খবর পেয়ে আসল পুলিশ। ততক্ষণে অনেকের ব্যাগ ভর্তি ডলারে। পুলিশ ডলার ফেরত দেওয়ার জন্য বলতে থাকলে অনেকে দ্রুত গাড়িতে উঠে পড়েন, কেউ কেউ সরে পড়েন।
খবরে দাবি করা হয়েছে, এ সময়ের মধ্যে হওয়া হয়ে যাওয়া ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ফেরতের আবেদন করেছে পুলিশ। হংকংয়ের পুলিশ এই ডলার নেওয়াকে ‘চুরি’ হিসেবে গণ্য করে বলেছেন, যারা রাস্তায় পড়ে থাকা টাকা নিয়েছেন, তারা যেন তা ফেরত দেন। তা না হলে চুরির দায়ে গ্রেপ্তার করা হবে। পুলিশের কাছে আছে সেই জায়গায় ভিড়িও ফুটেজ।
খবরে জানা গেছে, ব্যাংকের একটি শাখা থেকে প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য টাকাসহ গাড়িটি রওনা হয়েছিল। কিন্তু চালক পেছনের দরজা বন্ধ করতে ভুলে যান। কিছু দূরে যাওয়ার পরেই পিছনের দরজা খুলে পড়ে যায় টাকা বাক্সগুলো। অার পড়েই তা কিছু টাকা উড়তে থাকে।