উড়ন্ত গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে একটি গাড়ি প্রদর্শনীতে রাখা ‘দ্য টেরাফিউজিয়া ট্রানজিশন’ নামের উড়ন্ত গাড়ি। এর দাম এক লাখ ৭৫ হাজার পাউন্ড। দুই আসনবিশিষ্ট ওই গাড়িটির রয়েছে ভাঁজ করে রাখতে সক্ষম দুটি ডানা। আন্তর্জাতিক ওই গাড়ি প্রদর্শনীতে রাখা এ উড়ন্ত গাড়িটি এরই মধ্যে প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে। গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান টেরাফিউজিয়া বলছে, তারা এরই মধ্যে ১০০টি উড়ন্ত গাড়ি সরবরাহের অর্ডার পেয়েছে। চলতি বছরের শেষের দিকে গাড়িটি কিনতে পাওয়া যাবে অরেঞ্জ অনলাইন