উড়ন্ত ঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি থেকে অনেক ওপরে হাওয়ায় ভেসে যাচ্ছে একটি ঘর। নিচে দাঁড়িয়ে অবাক হয়ে তা দেখছে অগণিত লোক। ফিসফাস চলছে, ‘এও কি সম্ভব?’ এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফিক টেলিভিশন চ্যানেলের জবাব, ‘হ্যাঁ সম্ভব’। কারণ কাণ্ডটা তারাই ঘটিয়েছে। ‘আপ!’ ছবিতে যেভাবে গ্যাসবেলুনে ভর করে ঘরবাড়ি নিয়ে কার্ল ফ্রেডরিকসনস নামের একটি চরিত্র আকাশ ভ্রমণে বের হয়, গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে এমন দৃশ্যটিই বাস্তবে দেখা যায়। হালকা হার্ডবোর্ড দিয়ে বানানো একটি ঘরে ৩০০ বেলুন বেঁধে বিজ্ঞানীরা তা উড়িয়ে দেন। গ্যাসবেলুন ঘরটিকে ১০ হাজার ফুট ওপরে নিয়ে যায়। এক ঘণ্টা ধরে হাওয়ায় ভাসতে থাকে এটি। টিভি সিরিজের জন্য দৃশ্যটি ধারণ করে জিওগ্রাফিক চ্যানেল। চ্যানেলটির কর্তৃপক্ষ জানায়, একদল বিজ্ঞানী ও প্রকৌশলী, দুজন বেলুন পাইলট ও একদল স্বেচ্ছাসেবকের সম্মিলিত চেষ্টায় এ কাজ সম্ভব হয়েছে। শিগগিরই ‘হাউ হার্ড ক্যান ইট বি?’ সিরিজে এ দৃশ্য দেখা যাবে। ডেইলি মেইল অনলাইন।