উড়ে গেলেন বাঘা প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীরা কুমার
মীরা কুমার

কালবৈশাখীর মৌসুমে ভারতে লোকসভা নির্বাচনে ঝড় বয়ে দিয়ে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)৷ এ মোদি-ঝড়ে উড়ে গেলেন প্রধান বিরোধী দল কংগ্রেসসহ আরও কয়েকটি দলের বাঘা বাঘা সব নেতা৷ তবে পরাজিত প্রার্থীদের মধ্যে সবচেয়ে মন্দ কপাল অরুণ জেটলির৷ ইতিহাস সৃষ্টি করে জিতল তাঁর দল, আর তিনিই কি না হেরে বসলেন৷
মন্দকপালি বিজেপির অরুণ জেটলি হেরেছেন পাঞ্জাবের অমৃতসরে৷ ২০০৯ সালে রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা হওয়ার পর তিনি দলের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেন৷ জেটলি কুপোকাত হয়েছেন ক্যাপ্টেন অমরিন্দ্রর সিংয়ের কাছে৷ তিনি ২০০২ থেকে পাঁচ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন৷

সালমান খুরশিদ
সালমান খুরশিদ

বিজেপি থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতা যশোবন্ত সিং রাজস্থানের বারমার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েও জিততে পারেননি৷
সারা েদশে আলোচিত প্রার্থীদের অন্যতম অরবিন্দ কেজরিওয়াল হেরেছেন উত্তর প্রদেশের বারানসিতে৷ সম্ভবত এই এক আসনে মুখোমুখি হলেন জাতীয় পর্যায়ের দুটি দলের প্রধান দুই নেতা৷ এ লড়াইয়ে আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে হারিয়ে জিতেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি৷

সুশীল কুমার সিন্দে
সুশীল কুমার সিন্দে

কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার হেরেছেন তামিলনাড়ুর মায়িলাদুথুরাই আসনে৷ ইউপিএ সরকারে প্রথম মেয়াদে তিনি খনিজ ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং পরের মেয়াদে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন৷ একই রাজ্যের নিলগিরিজ আসনে হেরেছেন ইউপিএ সরকারের সাবেক েটলিকম মন্ত্রী এ রাজা৷ টুজি টেলিকম কেলেঙ্কারিতে জড়িয়ে সরকারকে বিপদে ফেলে সরে যেতে হয় দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দলের এই নেতাকে৷

কপিল সিবাল
কপিল সিবাল

ইউপিএ সরকারের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বিশাল ব্যবধানে হেরেছেন উত্তর প্রদেশের ফর্রুখাবাদে৷ এ আসনে জিতেছেন বিজেপির মুকেশ রাজপুত৷ কংগ্রেস সরকারের আইন ও বিচারমন্ত্রী কপিল সিবাল হেরেছেন দিল্লির চাঁদনি চক আসনে৷ বিজেপির হর্ষবর্ধন পরাজিত করেছেন তাঁকে৷ পাঞ্জাবের চণ্ডীগড় আসনে বিজেপির প্রার্থী অভিনেত্রী কিরণ খেরের কাছে হেরেছেন কংগ্রেস নেতা সাবেক রেলমন্ত্রী পবন বানসাল৷ একই রাজ্যের আনন্দপুর সাহাব আসনে কংগ্রেস নেতা সাবেক মন্ত্রী আম্বিকা সোনি৷

অরুণ জেটলি
অরুণ জেটলি

লোকসভার বিদায়ী স্পিকার কংগ্রেসের মীরা কুমার হেরেছেন বিহারের সাসারাম আসনে৷ জম্মু ও কাশ্মীরের উধমপুরে েহরেছেন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ৷ এ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহও জিততে পারেননি৷ তিনি নির্বাচন করেন শ্রীনগর আসনে৷

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

উত্তর প্রদেশের বাগপাতে হেরেছেন রাষ্ট্রীয় লোকদলের নেতা কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অজিৎ সিং৷ বিহারে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিশা ভারতী দুজনই হেরেছেন৷ জি নিউজ ও এনডিটিভি৷